প্রকাশিত: ১৯/১০/২০২১ ৭:৫৯ পিএম

আজ পর্যন্ত কোনো পূজা মণ্ডপে কোনো কিছু হয়নি। এবারই প্রথম ব্যতিক্রম ঘটনা ঘটানো হয়েছে। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরে কিছু মানুষ সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা করেছে। এমন পরিস্থিতিতে প্রশাসন যখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল, তখন তাঁরা গুলি করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় আগে চারজন আর আজকে হাসপাতালে আরেকজন শাহাদত বরণ করেছেন। কার উদ্দেশ্য সফল হওয়ার জন্য এই মৃত্যু?

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বক্তব্য দিয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর কুর্মিটোলা র‍্যাব ফোর্সেস সদর দপ্তরে তথ্য প্রযুক্তির সার্বিক ব্যবহার এবং র‍্যাবের সকল ব্যাটালিয়ন ও ক্যাম্পে বিস্তৃত করার জন্য আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ‘র‍্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ অভিযানিক ও প্রশাসনিক কার্যক্রমে বিভিন্ন প্রযুক্তি অন্তর্ভুক্তিকরণের উদ্বোধন করেন। এর মধ্যে আছে ডেটা হাব, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি), র‍্যাব ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট সিস্টেম, র‍্যাব প্রাইভেট ক্লাউড।

তিনি বলেন, দেশ অনেক পথ এগিয়ে গেছে। এটা বিনষ্ট করার জন্য আজকে দেখছি নানান ধরনের চক্রান্ত। এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দেখলাম রংপুরে পরিতোষ নামের এক অল্প বয়সী ছেলে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছে। সেটা কেন্দ্র করে সহিংসতা। আমাদের পুলিশ বাহিনী তার বাড়িঘর রক্ষায় সর্বত্র চেষ্টা করেছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ইতিমধ্যে তার পাশের গ্রামে অগ্নিসংযোগ, লুটপাট–ভাঙচুর করা হয়েছে। এটার আমরা নিন্দা করছি।

আসাদুজ্জামান খান বলেন, ‘ফেসবুকে মিথ্যা প্রচারের মাধ্যমে রামু, নাসিরনগর, ভোলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করা হয়েছে। যখনই এসব ঘটনা আপনারা (গণমাধ্যমকর্মী) ফেসবুকে দেখেন, তার সত্যতা যাচাই করবেন। উত্তেজনা সংবরণ করবেন। খামাখা উসকানিতে কাণ্ড ঘটিয়ে বসবেন না। ইতিমধ্যে রংপুরে এহেন কাণ্ড ঘটিয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আজকের এই ডেটা হাব উদ্বোধনের মাধ্যমে তাঁদের সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই প্রযুক্তি অনেক বেশি সহায়তা করবে। র‍্যাব প্রতিনিয়ত প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে।

র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল নোমান বলেন, র‍্যাবে এখন থেকেই পেপারলেস ডিজিটাল অফিস চালু করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে আরও একধাপ এগিয়ে গেল। আজ থেকে র‍্যাবের প্রত্যেক সদস্যের তথ্য সংরক্ষণ করা হচ্ছে।

তিনি জানান, সংস্থাটিতে যে বাহিনী থেকেই জনবল নিয়ে আসা হোক। তাদের কাজ শুরুর দিন থেকে আবার বাহিনীতে ফিরে যাওয়া পর্যন্ত তাদের সবকিছু সংরক্ষণ থাকবে।

অনুষ্ঠানে র‍্যাব ডিজি জানান, অ্যাপের মাধ্যমে প্রত্যেক সদস্যের রেশন, ছুটিসহ সকল সুযোগ-সুবিধা নিজের মোবাইল থেকে দেখতে পাবেন। বিভিন্ন বাহিনী থেকে আসা সদস্যদের আবার বাহিনীতে ফিরতে যেসব ঝামেলা হতো এখন থেকে সেটা আর হবে না। অফিসে কাজ এখন অনলাইনে সম্পন্ন করা হবে।

র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) ড. মইনুর রহমান চৌধুরী এবং এনটিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer