প্রকাশিত: ০৭/০২/২০১৯ ১১:৫৮ এএম
ভারতে পরিচ্ছন্নতাকর্মী পদে আবেদন করেছে মাস্টার্স-এমবিএ ডিগ্রিধারীরা

নিউজ ডেস্ক::
তামিলনাড়ু বিধানসভায় ১০ পরিচ্ছন্নতাকর্মী এবং ৪ শৌচকর্মী পদে চাকরির জন্য আবেদন করেছেন মোট ৪ হাজার ৬০৭ জন প্রার্থী। আবেদনকারীদের মধ্যে বেশিরভাগই এমবিএ, এম টেক এবং বি টেক ইঞ্জিনিয়ার। এ ছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংখ্যাও কম নয়।
গত বছরের আগস্টে এই শূন্য পদগুলোতে চাকরির জন্য বিজ্ঞাপন দেয় তামিলনাড়ু সরকার। কয়েকদিন আগে তামিলনাড়ু সরকারের ওয়েবসাইটে পদপ্রার্থীদের যোগ্যতাসহ এডমিট কার্ড প্রকাশ করার পরই সামনে আসে কর্মসংস্থানের এই বেহাল চিত্র।

আনন্দবাজারের এক প্রতিবেদন বলছে, গত ৪৫ বছরের মধ্যে ভারতে বেকারত্বের হার এখন সবচেয়ে বেশি। বিধানসভার সচিবালয়ে ১৪টি পদে আবেদন করার জন্য যোগ্যতা হিসেবে রাখা হয় ভালো শারীরিক স্বাস্থ্য, বয়স ১৮ বছরের বেশি।
শিক্ষাগত যোগ্যতার কোনও মাপকাঠি রাখা না হলেও আবেদনকারীদের যোগ্যতার দিকে তাকালে যেকেউ বিস্মিত হবে। এমবিএ, এম-টেক, বিই, বি-টেক পদপ্রার্থী ছাড়াও বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখার অনেক ডিগ্রিধারী এই পদগুলোর জন্য আবেদন করেন।
এখন পর্যন্ত ৪ হাজার ৬০৭ জন আবেদনকারীর মধ্যে ৬৭৭ জন পদপ্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে। অর্থাৎ ১৪টি শূন্য পদের জন্য এখন লড়বেন ৩ হাজার ৯৩০ প্রার্থী। যে শূন্য পদগুলোর জন্য বিজ্ঞাপন দেয়া হয়েছে, তাতে মাসিক বেতন ১৫ হাজার ৭০০ থেকে ৫০ হাজার রুপি।
বিশেষজ্ঞদের মতে, ভারতজুড়ে কর্মসংস্থানের সামগ্রিক চিত্র খারাপ হলেও শিক্ষিত যুবক-যুবতীদের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ আরও শোচনীয়। মূলত কারণেই যে কোনও পদের চাকরির জন্য উচ্চ ডিগ্রিধারীদের ভিড় আরও বাড়ছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer