উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১১/২০২২ ৯:৩২ এএম

বাংলাদেশের নির্বাচন নিয়ে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির একটি মন্তব্য ঘিরে জোর আলোচনা চলছে। এরমধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছিলেন, নির্বাচন ঘিরে বক্তব্যের জেরে জাপানের রাষ্ট্রদূতকে ‘ডেকে’ কথা বলা হয়েছে। তবে রাষ্ট্রদূত বলেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে তার সাক্ষাৎ হয়নি।

বুধবার (১৬ নভেম্বর) ফেসবুক পোস্টে শাহরিয়ার আলম লেখেন, আমরা বাংলাদেশে নিযুক্ত জাপানের অ্যাম্বাসেডরকে ডেকেছিলাম। তাকে যা যা বলা দরকার আমরা বলেছি। সবকিছু বিস্তারিত গণমাধ্যমে বলার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না, তাই এ বিষয়ে কোনও গণমাধ্যমে আমরা আর বক্তব্য দিতে চাই না। বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর হবে আসন্ন প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের মধ্যে দিয়ে, এই প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি।

প্রতিমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সাংবাদিকরা জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির কাছে জানতে চান। তখন তিনি বলেন, প্রতিমন্ত্রীর সঙ্গে এরমধ্যে আমার সাক্ষাৎ হয়নি।

এদিন রাষ্ট্রদূত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, আইএমএফ বাজেট সহায়তা ছাড় শুরু করবে আগামী বছর। তবে আমরা এখনও বাজেট সহায়তা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আলোচনা হচ্ছে। আশা করছি একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, জাপান আমাদের ভালো বন্ধু। প্রায় তিন বছর ধরে নাওকি এখানে কাজ করেছেন। তিনি আমার ব্যক্তিগত বন্ধুও ছিলেন। প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে তিনি এখন জাপানে যাচ্ছেন। এরপর আবার বাংলাদেশে ফিরে এসে একবারেই চলে যাবেন।

বাজেট সহায়তার বিষয়ে তিনি বলেন, আমরা চেয়েছি। তারা বিবেচনা করছে। আশা করছি এই সহায়তা আমরা পাবো।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে তিন বছর আমার দারুণ সময় কেটেছে। অনেক মেগা প্রকল্পের সঙ্গে আমরা ছিলাম। এরমধ্যে মেট্রোরেল লাইন-৬ উদ্বোধন হবে ডিসেম্বরে। এটি একটি মাইলফলক প্রকল্প। এ ছাড়া মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, বিমানবন্দর সম্প্রসারণসহ আরও বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ৫০ বছর পার করছে। জাপানের সঙ্গেও সম্পর্কেও ৫০ বছর চলছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর এ সফর সম্পর্ক আরও উন্নয়নে কাজ করছে। বাংলাদেশ অনেক উন্নতি করেছে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...