প্রকাশিত: ১৩/০২/২০১৯ ৬:২২ পিএম

জাগো নিউজ::
পয়লা ফাল্গুনে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ৩১ জন তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৯ তরুণ-তরুণীকে কারাগারে পাঠানো হয়েছে। আর দুইজন স্কুলছাত্রী, যাদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের সেফহোমে পাঠানো হয়েছে।

পয়লা ফাল্গুন ও আগামীকাল বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে অসামাজিক কাজ প্রতিরোধে বুধবার সকাল থেকে ফরিদপুর শহরে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এরপর দুটি আবাসিক হোটেল থেকে ৩১ তরুণ-তরুণীদের আটক করা হয়। দুপুরের দিকে তাদের কারাগারে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পারভেজ মল্লিক।

faridpur

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের কাছে অভিযোগ রয়েছে ফরিদপুর শহরের বেশ কয়েকটি আবাসিক হোটেল প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ চলছে। এ অভিযোগের ভিত্তিতে শহরের রংধনু আবাসিক হোটেল ও হোটেল গুলশান প্যালেসে অভিযান চালানো হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম পারভেজ মল্লিক বলেন, সুন্দর, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত শহর গড়তে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। আটক ৩১ জনের মধ্যে ২৯ জনের প্রত্যেককে দণ্ডবিধির ২৯৪ এর ‘ক’ ধারা মোতাবেক ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, আটকদের মধ্যে দুইজন স্কুলছাত্রী, যাদের বয়স ১৮ বছরের নিচে। তাই তাদের সেফহোমে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...
Single Page Footer