উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ৭:৫৪ এএম
আজ মঙ্গলবার পবিত্র হজ। তাঁবুর শহর মিনায় রাত্রিযাপন শেষে আরাফাহ’র ময়দানের উদ্দেশে রওয়ানা দিয়েছেন মুসল্লিরা। বিশেষ বাস ও ট্রেনযোগে এবার হজযাত্রীদের নেয়া হচ্ছে ঐতিহাসিক প্রান্তরে।
এখানেই আজ অনুষ্ঠিত হবে হজের খুতবা। যা বিশ্বের ৩৫টি ভাষায় অনূদিত হবে। এ বছর খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলি আল হুদাইফি। আরাফাহ’র ময়দানে একসাথে জোহর-আসরের নামাজ আদায়ের পর মুজদালিফায় যাবেন মুসল্লিরা। সেখানে রাত্রিযাপনের পর ১০ জিলহজ, বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন সবাই।
এবার হজযাত্রীদের আনা-নেয়ায় ২৪ হাজার বাস ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, এবার রেকর্ড প্রায় ২০ লাখ মুসল্লি অংশ নিচ্ছেন পবিত্র হজে।

পাঠকের মতামত

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...