প্রকাশিত: ১৪/০৪/২০২১ ৩:৩৫ এএম

পবিত্র রমজান মাস উপলক্ষে সারা বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানান তিনি।

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশ, যুক্তরাষ্ট্র, কানাডার মতো বিশ্বের অনেক দেশে রোজা শুরু হয়েছে। এ উপলক্ষে প্রায় দেড় মিনিটের ওই ভিডিও বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ বলে সালাম জানিয়ে শুভেচ্ছা জানান এবং তা শেষ করেন ‘রমজান মুবারক’ বলে।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, করোনা মহামারির কারণে রমজান মাসে একত্রে বেশি মানুষ জড়ো হতে না পরলেও এর মূল্যবোধ অর্জন এবং উদযাপনে মুসলিমদের তা বিরত রাখতে পারবে না।

তিনি বলেন, ‘সোফি এবং আমি, আপনাদের সবার শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। রমজান মুবারক।’

তিনি আরও বলেন, রোজা রেখেও অনেক মুসলিম করোনা মহামারির বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করবেন। আমি জানি এটা কঠিন কাজ। কিন্তু এটা ঠিক, করোনা মহামারি আমাদেরকে একত্রে জড়ো হওয়া থেকে বিরত রাখতে পারলেও রোজার মাধ্যমে ইসলামী মূল্যবোধ উদযাপন থেকে বিরত রাখতে পারবে না।’

কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে আলোকিত দিন আসছে, করোনার টিকা রয়েছে। আর তাই সুযোগ আসা মাত্র সবাইকে টিকা নিতে হবে।’

সূত্র: জিও নিউজ

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer