প্রকাশিত: ১৪/১০/২০২১ ৫:০৬ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর নির্মাণাধীন এলাকায় অবৈধ প্রবেশের চেষ্টাকালে আটক ভারতীয় নাগরিক উপেন্দ্র বিহারের (৪৫) ছয় দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ আমলি আদালত ৬-এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এই আদেশ দেন।

বুধবার দুপুরে ১০ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠায় লৌহজং থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাকে পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের সদস্যরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা লৌহজং থানার এসআই রাসেল জানান, ‘বেশ কয়েক দিন যাবত উপেন্দ্র পদ্মাসেতু এলাকায় ঘোরাঘুরি করছিল। তাকে বারবার ওই এলাকায় ঘোরাঘুরি করতে বারণ করলেও সে গত সোমবার পদ্মাসেতু এলাকায় প্রবেশের চেষ্টা করে। এ সময় পদ্মাসেতুর নিরাপত্তার কাজে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। জিজ্ঞাসাবাদে সে তার নাম উপেন্দ্র বিহার, বাবার নাম বিন্দাশ্রী বিহার ও সে বিহার অঙ্গরাজ্যের বাসিন্দা বলে জানিয়েছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব জানান, পদ্মাসেতুতে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের সদস্যরা তাকে আটক করে লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটক ব্যক্তির বিরুদ্ধে অনধিকার প্রবেশ আইনে মামলা করা হয়েছে।

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন জানান, তার ১০ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সুত্র: নয়া দিগন্ত

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer