ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/১১/২০২৪ ৯:২৭ এএম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. মোস্তফা খায়ের পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ২০০৬ সাল থেকে ব্যাংকটিতে কর্মরত এই জ্যেষ্ঠ কর্মকর্তা। পদত্যাগের পর ব্যাংকটির কর্মীদের উদ্দেশে লেখা চিঠিতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংকের কর্মীদের উদ্দেশে লেখা চিঠিতে মোস্তফা খায়ের বলেছেন, আমি আনুষ্ঠানিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করছি, যা ৪ নভেম্বর থেকে কার্যকর হবে। আপনাদের প্রত্যেকের সঙ্গে কাজ করা একটি অমূল্য অভিজ্ঞতা। আপনাদের যে সমর্থন, সহযোগিতা ও সাহচর্য পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের একসঙ্গে থাকা স্মৃতি ও শিক্ষাগুলো দীর্ঘকাল আমার সঙ্গে থাকবে।

মোস্তফা খায়ের ২০১১ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ২০১৫ সালে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। ২০২০ সালের জুনে তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। তিনি ব্যাংকটির ধানমন্ডি শাখা, বনানী শাখা ও গুলশান শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এফএসআইবির চেয়ারম্যান ছিলেন বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী সরকারের পতনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদকে এস আলম গ্রুপের হাত থেকে মুক্ত করে বাংলাদেশ ব্যাংক। তবে তার আগেই ব্যাংকের অর্ধেকের বেশি টাকা এস আলম বিভিন্ন নামে বের করে নিয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে ব্যাংকটি।

কর্মকর্তারা বলছেন, বিভিন্নভাবে এফএসআইবি থেকে যে টাকা বের করে নেওয়া হয়েছে, সেই টাকা ফেরত আসছে না। ফলে ব্যাংকটি তারল্যসংকটে ভুগছে এবং গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে। ব্যাংকের এই পরিস্থিতিতে পদত্যাগ করলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer