প্রকাশিত: ২১/০৩/২০১৮ ১:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
পদত্যাগ করেছেনমিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউ । তার অফিস থেকে আজ বুধবার (২১ মার্চ) এই বার্তা জানানো হয়েছে।

৭১ বছর বয়সী থিন কিউ তার প্রেসিডেন্ট পদ ছাড়ার কোন পেছনে কারণ দেখাননি। তবে বেশ কিছুদিন ধরেই বিশ্বের কাছে তিনি বিতর্কিত অবস্থানে ছিলেন।

৫০ বছরেরও বেশি সময় পর মিয়ানমারের বেসামরিক প্রেসিডেন্ট হন থিন কিউ। ২০১৫ সালের নভেম্বরের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের পর প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রার এক নতুন অধ্যায়ের সূচনা হয় মিয়ানমারে।

দীর্ঘ সামরিক শাসনের পর মিয়ানমারে গণতান্ত্রিক নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে।

২০১৫ সালের নভেম্বরের নির্বাচনে এনএলডি এই বিজয় পায়। ২০১৬ সালের মার্চ মাসে থিন কিউ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব নেওয়ার দুই বছরের মাথায় পদত্যাগ করলেন থিন কিউ।

তিনি অং সাং সুচির ছায়াতলেই প্রেসিডেন্ট ছিলেন। সেনাবাহিনীর সংবিধানে নিষেধাজ্ঞা থাকার কারণে তিনি প্রেসিডেন্ট হতে পারেননি।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...