প্রকাশিত: ২৮/০৮/২০২০ ১:৫৪ পিএম

স্বাস্থ্য সমস্যার কারণে আচমকা পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। শুক্রবার (২৮ আগস্ট) দিনের শেষে তিনি নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছেন। গত সপ্তাহ দুয়েকের মধ্যে অন্তত দুবার হাসপাতালে যেতে দেখা গেছে তাকে। এতে তার স্বাস্থ্যের বড় ধরনের অবনতি ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

গুরতর অসুস্থ হয়ে গত ১৭ আগস্ট সকালে রাজধানী টোকিওর একটি হাসপাতালে ভর্তি হন শিনজো আবে। তবে সরকারিভাবে একে প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হিসেবে উল্লেখ করা হলেও তখন থেকেই জাপানের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি দেশের সংবাদমাধ্যমগুলোতে তার পদত্যাগের জল্পনা ডানা মেলে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেলেও ৬৫ বছর বয়সী শিনজো আবের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। দেশটির সরকারি প্রচারমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এমন পরিস্থিতিতে সরকার পরিচালনায় যেন সমস্যা তৈরি না হয় তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer