প্রকাশিত: ০৬/০১/২০২১ ৫:৪৮ পিএম

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজারে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

আজ বুধবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে খাবার বিতরণ করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে কর্মসূচীতে জেলার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আগামী ৮ জানুয়ারি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ১৩ জানুয়ারি কক্সবাজার জেলায় আগত পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফট ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে।

১৬ই জানুয়ারি শতকন্ঠে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন, জেলার ফেইসবুক পেইজ ও ওয়েবসাইট উদ্বোধন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা, ২০ই জানুয়ারি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ২৩শে জানুয়ারি রচনার প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং ২৬শে জানুয়ারি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি করবে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer