প্রকাশিত: ১৩/০৮/২০১৮ ৪:০৩ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২৭ পিএম

চট্টগ্রাম- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর কাছ থেকে সাড়ে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। সোমবার (১৩ আগস্ট) ভোর সোয়া পাঁচটার দিকে পটিয়া শান্তির হাট বাজারের হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়।

এ সময় ইয়াবা পাচারের দায়ে বাসযাত্রী খবির হোসেনকে (২৭) আটক করে র‌্যাব সদস্যরা। খবির হোসেন গাজীপুর জেলার জয়দেবপুর থানার হায়দারাবাদ গ্রামের ইমন আলীর ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া শান্তির হাট বাজারে চেকপোস্ট বসিয়ে বাসটি তল্লাশি করে র‌্যাব সদস্যরা। কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাস ভোরে ওই এলাকায় পৌঁছালে যাত্রীদের তল্লাশি শুরু করে র‌্যাব।

এ সময় এক যাত্রী পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে ধরে ফেলে। পরে ব্যাগ তল্লাশি করে সাড়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’

জিজ্ঞাসাবাদে খবির জানায়, দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮২ লাখ ৫০ হাজার টাকা।’

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer