ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৮/২০২৫ ১০:১০ পিএম , আপডেট: ২১/০৮/২০২৫ ১০:১১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় প্রত্যাহার হওয়া পটিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরকে কক্সবাজারের টেকনাফ থানায় পদায়ন করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈফ উদ্দীন শাহীন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

একই আদেশে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে চকরিয়া সার্কেল অফিসে বদলি করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আদেশপ্রাপ্ত অফিসার্স ইনচার্জদের (ওসি) অনতিবিলম্বে নির্ধারিত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১ জুলাই চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় গ্রেপ্তার করা হয় ছাত্রলীগের রাঙামাটি জেলা সভাপতিকে। সংঘর্ষ ও গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এ ঘটনার জেরে পরদিন ২ জুলাই সকাল থেকে পটিয়া থানার সামনে ওসি জায়েদ নুরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সেসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ জানিয়েছিলেন , ‘আমরা পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত পটিয়া থানার ওসি জায়েদ নুরকে অপসারণ না করা হবে ততক্ষণ আমাদের অবস্থান থাকবে।’

এ বিক্ষোভের পরপরই পটিয়া থানার তৎকালীন ওসি জাহেদ নুরকে প্রত্যাহার করে নেওয়া হয়। ৭ জুলাই চন্দনাইশ থানা থেকে বদলি হওয়া ওসি নুরুজ্জামানকে পটিয়ায় পদায়ন করে চট্টগ্রাম জেলা পুলিশ।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...