প্রকাশিত: ২৫/০৯/২০১৭ ২:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::
নো-ম্যানস ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অস্থায়ীভাবে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, তুমব্রুতে যেসব রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তাদের অস্থায়ীভাবে পুনর্বাসন করা হবে। এখানে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। বিজিবি তাদের খাবার দিচ্ছে, ওষুধ দিচ্ছে, সব ধরনের সাহায্য সহযোগিতা করছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম সীমান্তের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য উখিয়ায় ২ হাজার একর জমি নির্ধারণ করা হয়েছে। এখানে রোহিঙ্গাদের পুনর্বাসন করা হবে। যারা তুমব্রুতে আশ্রয় নিয়েছে তাদের এখানে নিয়ে আসা হবে। এছাড়া বিচ্ছিন্নভাবে যেসব রোহিঙ্গারা আছে তাদেরও পুনর্বাসন করা হবে।

এসময় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...