প্রকাশিত: ০৪/০৫/২০২০ ৮:০২ পিএম

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের একটি দলকে স্থানান্তর করা হয়েছে। দলটিতে নারী-শিশুসহ মোট ২৯ জন সদস্য রয়েছে। এর মধ্য দিয়ে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের ২৯ সদস্যের একটি দলকে আনা হয়েছে। সাগরে ছোট একটি নৌকায় ভাসতে দেখে রোহিঙ্গাদের ওই দলটিকে নৌবাহিনী উদ্ধার করে। এরপর তাদের শনিবার দিবাগত রাতে ভাসানচরে নিয়ে আশ্রয় দেওয়া হয়েছে। আপাতত তারা সেখানে থাকবেন।

আলমগীর হোসেন আরও জানান, তাদের নিরাপত্তায় নৌবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধার করা দলটিতে পাঁচজন শিশু, ১৯ জন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।

এদিকে ভাসানচরে দায়িত্বপালনকারী নৌ-বাহিনীর একজন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বরুন মুঠোফোনে জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে রোহিঙ্গাদের ওই দলটিকে ভাসানচরে নিয়ে আসে। দলটির সদস্যদের আশ্রায়ন প্রকল্পের একটি ক্লাস্টার হাউজে আলাদা আলাদা রাখা হয়েছে। তাদের খাবারের ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...