প্রকাশিত: ০১/০৩/২০১৮ ১০:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৭ এএম

ডেস্ক রিপোর্ট::
বান্দরবানের তমব্রু সিমান্তের নোম্যান্স ল্যান্ডে রোহিঙ্গাদের ক্যাম্পে বৃহস্পতিবার (১ মার্চ) রাতে মিয়ানমারের সেনাবাহিনীর হামলার চেস্টা করে। এসময় মিয়ানমারের সেনাবাহিনীকে প্রতিরোধ করে ক্যাম্পে অবস্থারত রোহিঙ্গারা। হামলার চেষ্টায় ব্যার্থ হয়ে নোম্যান্স ল্যান্ডে রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনী ফাঁকা গুলি ছোড়ে।

রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ মার্চ) সকাল থেকেই ওই সীমান্তে ভারি অস্ত্রসহ সেনা মোতায়েন করে মিয়ানমার সেনাবাহিনী। বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে সাড়া দেয়নি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে স্থানীয় সুত্রে জানা গেছে নোম্যান্সল্যান্ডে আশ্রয় নেয়া সাড়ে ছয় হাজার রোহিঙ্গা আতঙ্কিত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্ঠা চালাচ্ছে।এরই মধ্যে এই হামলার চেষ্টা চালানো হলো।

এছাড়া, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে অতিরিক্ত সেনা সমাবেশ করায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রদূতকে তলব করা হয়। এছাড়া আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে। বিডি২৪লাইভ

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...