প্রকাশিত: ২৭/০৩/২০২১ ৯:১৩ এএম

২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মিয়ানমারের অসহযোগ নাগরিক আন্দোলন মনোনীত হয়েছে। শুক্রবার নরওয়ের এক অধ্যাপক এ তথ্য জানিয়েছেন।

ইউনিভার্সিটি অব অসলোর সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ক্রিস্টিয়ান স্টোকি জানান, পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে ক্ষমতা দখল করা সেনাবাহিনীর বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনকে প্রতিনিধিত্ব করে অসহযোগ নাগরিক আন্দোলন।

তিনি বলেন, ‘মিয়ানমারে গণতন্ত্রের জন্য অংহিসভাবে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ গণসংহতি হচ্ছে অসহযোগ নাগরিক আন্দোলন। গণতন্ত্রপন্থি এই আন্দোলন সফল হলে মিয়ানমারের বাইরেও এর প্রভাব পড়বে এবং একই সময় যেখানে কর্তৃত্ববাদী বাহিনীর হাতে গণতন্ত্র চাপের মুখে পড়বে সেখানেই অন্যান্য অহিংস আন্দোলনকে উৎসাহিত করবে এটি।’

গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটিতে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৩২০ জন নিহত এবং প্রায় তিন হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer