প্রকাশিত: ১৪/০৪/২০১৯ ৩:০৫ পিএম

ডেস্ক রিপোর্ট ::
নেপালের লুকলা বিমানবন্দরে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা নুড়ি পাথরে পিছলে একটি প্লেন পাশের হেলিকপ্টার পার্কিং এ ধাক্কা দিলে তিনজন মারা গেছেন।

অভ্যন্তরীণ রুটে চলা সামিট এয়ারের এ প্লেনটি রাজধানী কাঠমান্ডুতে যাচ্ছিল। তবে এই প্লেনে কোন যাত্রী ছিলনা।

আগামী ৩১ জুন পর্যন্ত ত্রিভূবন এয়ারপোর্ট সংস্কার কাজের জন্য রাত ১০ টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকার কারণে প্লেনটি বিকল্প হিসেবে লুকলা বিমানবন্দর ব্যবহার করছিল।

নেপালের সংবাদ মাধ্যমগুলো বলছে, লুকলা বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে প্লেনটি পাশের হেলিকপ্টার পার্কিংয়ে গিয়ে আঘাত হানে। তার পরপরই এটি বিধ্বস্ত হয়। রানওয়ে থেকে হেলিকাপ্টার পার্কিং মাত্র ৫০ গজ দূরে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রতাপ বাবু তিওয়ারি জানান, সামিট এয়ারের কো-পাইলট সুজিত ধুঙ্গানা ও পুলিশ অফিসার রাম বাহাদুর তামাং ঘটনাস্থলেই মারা যান। পুলিশের আরেক অফিসার রুদ্র শ্রেষ্ঠা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্লেনের ক্যাপটেন রবিনাথ রোকায়া ও মানাং এয়ারের হেলিকাপ্টারের ক্যাপটেন ছেথ বাহাদুর গুরুং। তবে তারা বর্তমানে শঙ্কামুক্ত আছে বলে জানা গেছে।

লুকলা বিমানবন্দরটি বিশ্বের ঝুকিপূর্ণ বিমানবন্দরের একটি। এর একপাশে গভীর খাদ আরেক পাশে খাড়া পাহাড়। আর এভারেস্টের বেস ক্যাম্পও এখান থেকে শুরু হয়।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer