প্রকাশিত: ৩০/০৫/২০২২ ৯:৩০ পিএম

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আজ সোমবার ঢাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে মত বিনিময় করতে আসেন। ছবি: সংগৃহীত
ছাত্রলীগের কোনো নেতা-কর্মী অতি উৎসাহী হয়ে সাংবাদিকদের ওপর হামলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় অন্তত একজন সাংবাদিক মারধরের শিকার হন। গতকাল রাজু ভাস্কর্যে ছাত্রলীগের এক কর্মসূচিতে ঢাবিতে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের প্রকাশিত সংবাদ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে আলোচনার জন্য ছাত্রলীগের সভাপতিকে আজ ঢাবি সাংবাদিক সমিতি কার্যালয়ে ডাকেন সাংবাদিকরা।

ছাত্রলীগ সভাপতি বলেন, সংগঠনের কেউ অতি উৎসাহী হয়ে সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আমরা একে অপরের শত্রু নই। আমরা বলতে চাই, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, তবে আমরা আমাদের নেতা-কর্মীদের নির্দেশনা দেবো, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। কেউ যদি ব্যক্তিগতভাবে অতি উৎসাহী হয়ে এ রকম কোনো ঘটনা ঘটায়, তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, এটা আমরা কেউই চাই না। কেননা, আমরা এখানে সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ভাই-ভাই।’

সাংবাদিকদের সঙ্গে যথাযথ আচরণের জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের নিজের মতো কাজ করবে, সাংবাদিকরা তাদের কাজ করবেন। এক্ষেত্রে অতি উৎসাহী হয়ে সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণের কোনো সুযোগ নেই।’

ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা চাই ঢাবিসহ সারা দেশের প্রতিটি ক্যাম্পাসে যেন শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকে। এ বিষয়ে আমরা সকলের সহযোগিতা চাই। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আমরা তাদের সহযোগিতাও প্রত্যাশা করি।’

মত সভায় উপস্থিত ছিলেন ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ হাওলাদার, দপ্তর সম্পাদক নাসিমুল হুদা, অর্থ সম্পাদক মাহাদী হাসানসহ সমিতির অন্য সদস্যরা

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer