প্রকাশিত: ২৬/১২/২০১৬ ১১:৫৬ এএম

মাহমুদুল হক বাবুল::

বহুল আলোচিত মনখালী এলাকার নুর বানু হত্যা মামলাটি ভিন্ন খ্যাতে প্রবাহিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি পক্ষ।
জানা গেছে, উপজেলার জলিয়াপালং ইউনিয়নের মনখালী গর্জনবনিয়া এলাকার গভীর জঙ্গলের জারাইল বুনিয়া বড় রাস্তার পশ্চিম পার্শ্বের জোপ ঝাড়ের ভিতরে বটগাছের নিচ থেকে গত ৩০ নভেম্বর মৃত আব্দুছ ছালামের স্ত্রী নুর বানুর গলা কাটা লাশটি গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। উক্ত হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে নিহত নুর বানুর ছেলে আব্দুর রহিম বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং- ২ তারিখঃ ০২/১২/২০১৬ইং। নিহত নুর বানুর ছেলে আব্দুর রহিম উক্ত হত্যা মামলার বাদী হওয়ার পর থেকে তাকে তার মায়ের হত্যাকান্ডে জড়িতরা প্রতিনিয়ত ভয়ভীতি ও তার মায়ের মত তাকেও হত্যার হুমকি ধমকি দিয়ে যাচ্ছে বলে জানা গেছে। বর্তমানে হত্যা মামলার বাদী হত্যাকারীদের ভয়ে তাদের সাথে গোপন আতাঁত করে তার মায়ের হত্যাকান্ডে জড়িতদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়ে এলাকার নীরহ লোকজনদেরকে ওই মামলায় ফাঁষানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে নিহত নুর বানুর ভাই হাবিবুর রহমান প্রতিবেদক কে অভিযোগ বলেন, আমার বোনের হত্যা মামলার বাদী ভাগিনা আব্দুর রহিম , হত্যাকান্ডে জড়িতদের সাথে আতাঁত করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে মামলা থেকে তাদেরকে অব্যাহতি দিয়ে এলাকার নীরহ লোকজনদের কে তার মায়ের হত্যা মামলার আসামী করবে মর্মে মোটা অংকের চাঁদা দাবী করে আসছে। স্থানীয় সচেতন মহলের দাবী, নুর বানু হত্যাকান্ডের ঘটনাটি প্রায় ১ মাস অতিবাহিত হলেও হত্যাকান্ডে জড়িত কোন আসামী এখনো গ্রেপ্তার হয়নি। আর এ দিকে মামলার বাদী তার মায়ের হত্যাকান্ডের বিচার না চেয়ে উল্টো মামলা নিয়ে ব্যবসা চালু করে দিয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer