প্রকাশিত: ২৫/১২/২০১৯ ১:০৭ পিএম

ড়ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনাস্থলে লাঠি হাতে এক তরুণীর ছবি ভাইরাল হয়ে পড়ে। তার পরিচয় পাওয়া গেছে। তিনি মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির ছাত্রী বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ জুহরা রিপা।

নুরদের ওপর হামলার সময় ধারণ করা একটি ভিডিওতে তাকে লাঠি হাতে উত্তেজিত অবস্থায় দেখা যায়। তিনি রামগঞ্জ পৌরসভার বাঁশঘর এলাকার বাসিন্দা, পড়েন রামগঞ্জ মডেল কলেজের অনার্স ক্লাশে।

ঘটনার পর নিজের ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করে রাখেন রিপা। পরে তার নামে খোলা অন্য একটি পেজ থেকে লাঠি হাতে ছবিগুলো আপলোড করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হুঁশিয়ারি দেয়া হয়।

মঙ্গলবার রাতে গণমাধ্যমের কাছে ফাতেমাতুজ জুহরা রিপা স্বীকার করেন, লাঠি হাতে ওই তরুণী তিনি নিজেই। নিজের নিরাপত্তার জন্যই তিনি লাঠি হাতে নিয়েছিলেন বলে দাবি করেন। ভিপি নুরের সঙ্গে থাকা বহিরাগতরা গালমন্দ করায় তাদের ধাওয়া করেছিলেন বলেও জানান তিনি।

ডাকসু ভিপি নুরের ওপর হামলার ঘটনায় সব দলের পক্ষ থেকেই নিন্দা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশের পরই হামলাকারী মুক্তিযুদ্ধ মঞ্চের তিন জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হয়েছে।

হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। অন্যদিকে ভিপি নুরুল হক নুরও শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৩২ নম্বরে রিপাকে আসামি করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer