প্রকাশিত: ০৮/১০/২০১৭ ৯:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩১ পিএম

উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমারে সহিংসতার মুখে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত ৯১ হাজার ৪২৩ জন রোহিঙ্গা নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিদিন ৯ হাজার রোহিঙ্গা নিবন্ধিত হচ্ছে। গতকাল (শনিবার) পর্যন্ত ৯১ হাজার ৪২৩ জন রোহিঙ্গা নিবন্ধন করেছেন। আজ এক লাখ ছাড়িয়ে যাবে।

তিনি জানান, যে সব রোহিঙ্গা নিবন্ধনের আওতায় না আসবে তারা কোনো ধরনের দেশীয় কিংবা আন্তর্জাতিক সহযোগিতা পাবেন না। এটা তাদেরকে জানানো হচ্ছে। যারা বিভিন্ন জেলায় চলে গেছে, তদের আমরা নিয়ে আসছি। নির্দিষ্ট ক্যাম্পে তাদের অবস্থানের ব্যবস্থা আমরা সুন্দরভাবে করে দিয়েছি।

রোহিঙ্গা ইস্যুতে চলতি মাসেই স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মিয়ানমার সফর হতে পারে জানিয়ে তিনি বলেন, ২৫ আগস্টের পর নতুন করে যে ঘটনাগুলো সংযুক্ত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। মিয়ানমারে আমাদের রাষ্ট্রদূত দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এজেন্ডা ঠিক করবেন। মিয়ানমার শিগগিরই রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়, সে বিষয়ে আলোচনা হবে।

চোরাচালান প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে ছয় হাজার ২৯৩ জনকে আটক করা হয়। ৫৩৭ কোটি টাকারও বেশি মালামাল জব্দ করা হয়। গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ৩২৫টি অস্ত্র উদ্ধার হয়। চলতি বছর একই সময়ে ৫০১টি অস্ত্র উদ্ধার হয়। অস্ত্র উদ্ধারের পরিমাণ একটু বেড়েছে।

তিনি বলেন, দেশের ১৬টি স্থলবন্দরে শিগগিরই স্ক্যানিং মেশিন ব্যবহার করা হবে। এতে আমদানি পণ্যের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে।

এসময় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকসহ বিজিবি, কোস্টগার্ড ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...