প্রকাশিত: ৩০/০১/২০১৮ ৭:৫২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২৪ এএম

স্মার্টকার্ড বিতরণকৃত এলাকায় যেসব নাগরিক এখনও স্মার্টকার্ড হাতে পাননি তারা সংশ্লিষ্ট জেলা/উপজেলা/থানা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।

সোমবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছা. সেলিনারা জাহান লিটার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

একই প্রশ্নকর্তার অপর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত সংশোধন একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সংশোধন আবেদন করা যায়। সংশোধনের বিভিন্ন পর্যায়ের জন্য ১০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত চার্জ বা ফি পমা দিতে হয়।

মন্ত্রী জানান, আবেদনের তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সংশোধন বিষয়ক সিদ্ধান্ত আবেদনকারীকে জানিয়ে দেয়া হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer