প্রকাশিত: ১৬/০৯/২০২০ ৩:১৬ পিএম

রাজশাহীর আটটি থানায় সরাসরি নজরদারিতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিজের কার্যালয়ে বসেই থানাগুলোতে চোখ রাখবেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে প্রধান অতিথি হিসেবে রাজশাহীর এসপির কার্যালয়ে স্থাপিত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মনিটরিং পদ্ধতির উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন।

এ সময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) টিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহীর এসপি মো. শহিদুল্লাহ, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের এসপি (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) আবদুস সালাম, পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ট্রাফিক) মনিরুল ইসলাম এবং ইনসার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট তারিকুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, জেলার ৮টি থানায় ৬৪টি আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মনিটরিং ডিসপ্লে পদ্ধতি এসপির কার্যালয়ে স্থাপন করা হয়েছে।

এর ফলে এসপি তার কার্যালয় থেকেই থানাগুলোতে নজর রাখতে পারবেন। এতে থানাগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে, তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া যাবে।

পাঠকের মতামত

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...
Single Page Footer