প্রকাশিত: ০২/০৩/২০১৭ ১১:০০ পিএম

ফারুক আহমদ, উখিয়া::
মাদ্রাসার ছাত্র হামিদ হোছাইন (১২) নিখোঁজ হওয়ার আড়াই মাস পরও তার সন্ধান পাওয়া যায়নি। ছেলেকে আদৌ খুজে পাবে কিনা আশায় মা-বাবা অসহায়ত্ববস্থায় শংকিত হয়ে পড়েছে। নিখোঁজ ছেলেকে উদ্ধারের আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন, হতভাগা অভিভাবক।

জানা যায়, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি গ্রামের দরিদ্র কৃষক ছৈয়দ হোছাইনের পুত্র হামিদ হোছাইন স্থানীয় দারুণ উলুম মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে অধ্যায়নরত। পিতা জানান, গত আড়াই মাস পূর্বে ছেলে মাদ্রাসার যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। সে থেকে অদ্যবধি নিখোঁজ ছেলেকে আতœীয়স্বজনের বাড়ী থেকে শুরু করে সম্ভাব্য বহু জায়গায় খোঁজাখুঁজি করে এখনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে ছেলের খুঁজে পিতা-মাতা প্রায় পাগল হয়ে পড়েছে।

মা সাবেকুন নাহার কান্না কণ্ঠে বলেন, আমার ছেলে হামিদ কে আর খুঁজে পাব কিনা জানি না। প্রতিদিন নিখোঁজ ছেলের সন্ধানে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি। কিন্তু ছেলেকে পাচ্ছি না। খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ জানান, নিখোঁজ ছেলের পিতা-মাতা বিষয়টি তাকে অবহিত করেছে। পরিষদের পক্ষেও নিখোঁজ ছেলের সন্ধানে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এদিকে নিখোঁজ মাদ্রাসার ছাত্র হামিদ কে কেউ সন্ধান পেলে মোবাইল নং- ০১৮৮২৪২৭৫৭০ ফোন করার জন্য পরিবারের পক্ষে অনুরোধ করা হয়।

পাঠকের মতামত

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer