ডেস্ক রিপোর্ট :
ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টুকে রাজধানী থেকে সাপের বিষসহ গ্রেফতার করেছে র্যাব ১০।
মঙ্গলবার (২৭ নভেম্বর) র্যাব ১০ সাপের বিষসহ তাকে গ্রেফতার করে মিরপুর থানায় হস্তান্তর করে। পরে রাতে মিরপুর থানার এসআই বাবুল আক্তার বার্তা২৪.কমকে পিন্টুর মিরপুর থানায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।
বাবুল আক্তার বলেন, দুপুরে র্যাব ১০ সাপের বিষসহ বিএনপির নেতা পিন্টুকে আমাদের থানায় দেয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে থানা হাজাতে দেওয়া হয়েছে। এই বিষয়ে আর কোন তথ্য আমি দিতে পারবো না।
এর আগে পিন্টুর পরিবার দাবি করে, র্যাব পরিচয়ে ঢাকার মিরপুর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে সোমবার বিকেলে তাকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে খুঁজে পাওয়া যায়নি । পিন্টুর ব্যবহূত মোবাইল ফোনটিও বন্ধ ছিল।
অন্যদিকে জানা যায়, এ ঘটনায় ঈশ্বরদী পৌর বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে পিন্টুর সন্ধান দাবি করেন ঈশ্বরদীর বিএনপি নেতাকর্মীরা।