প্রকাশিত: ০৯/০২/২০২২ ১০:৪২ পিএম


যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স ও ব্রুকলিনের সীমান্তবর্তী এলাকায় বন্দুকধারীর গুলিতে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ব্রুকলিনের সাইপ্রেস হিলসের ফোরবেল স্ট্রিট এবং গ্লেনমোর অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ নিহত ব্যক্তিকে শনাক্ত করেছে। তার নাম মোদাসসার খন্দকার (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, বন্দুকধারীর গুলিতে আহত মোদাসসারকে দ্রুত স্থানীয় জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরেই চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় এক প্রতিবেশী বলেন, ‘নিউ ইয়র্কে এ ধরনের হিংসাত্মক অপরাধ নিয়মিতভাবে ঘটছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ব্রুকলিন পুলিশ।

পুলিশ জানায়, মোদাসসার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বাড়ির কাছে পার্কিংলটে গাড়ি পার্ক করছিলেন। এসময় অজ্ঞাত বন্দুকধারী তার মাথায় গুলি করে। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় এক প্রবাসী বাংলাদেশি জানান, গুলিতে নিহত মোদাসসার খন্দকার বাংলাদেশি নাগরিক। তার স্ত্রী এবং চার বছরের একটি ছেলে রয়েছে। ব্রুকলিনের বাসিন্দা মোদাসসার খন্দকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer