প্রকাশিত: ১১/০৭/২০২০ ৯:৩১ এএম , আপডেট: ১১/০৭/২০২০ ৯:৩২ এএম

নিউইয়র্কে প্রথম মুসলিম পুলিশ কমান্ডিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের বংশোদ্ভূত ক্যাপ্টেন আদিল রানা। নিউইয়র্কের পুলিশ বিভাগ গত ৭ জুলাই এ ক্যাপ্টেনের নিয়োগ নিশ্চিত করে বলে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস থেকে জানা যায়।

ক্যাপ্টেন আদিল প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করে নতুন কিছু তৈরি করব। এটি আমেরিকার জন্য একটি ঐতিহাসিক দিন।’

এদিকে,নিউইয়র্ক পুলিশ বিভাগের চিফ ফাসতো পিসার্ডো এক টুইটবার্তায় ক্যাপ্টেন আদিলকে প্রথম পাকিস্তানি আমেরিকান প্রিসেন্ট কমান্ডার হিসেবে শুভেচ্ছা জানান।

অন্যদিকে, আদিলের নিয়োগ প্রাপ্তিতে শুভেচ্ছাবার্তা জানায় আমেরিকার বিভিন্ন মুসলিম কমিউনিটি। একজন মুসলিম কমান্ডিং অফিসার হিসেবে নিউইয়র্কের পুলিশ বিভাগে আদিলই প্রথম। নতুন ইতিহাস তৈরি করায় ক্যাপ্টেন আদিল নিজেও অত্যন্ত আনন্দিত।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer