প্রকাশিত: ২৬/০২/২০১৭ ৮:৫৩ পিএম , আপডেট: ২৬/০২/২০১৭ ৯:০৪ পিএম

অনলাইন ডেস্ক::

রাজধানীর তেজগাঁওয়ের বিএফডিসি থেকে চলচ্চিত্র নায়িকা সাদিয়া আফরিনের মোবাইল চুরি হয়েছে।

রবিবার বিকেলে বিএফডিসির মেকআপ রুম থেকে তার মোবাইলটি চুরি হয়।

সাদিয়া আফরিন বলেন, `বিকেলে ‘দুই রাজকন্যা’ চলচ্চিত্রের শুটিং চলছিল। মোবাইলটি চার্জে লাগিয়ে মেকআপ রুমে শুটে গিয়েছিলাম। ৫ মিনিট পর ফিরে এসে দেখি স্যামস্যাং ব্যান্ডের মোবাইল ফোনটি নেই। আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে মোবাইলের কোনো সন্ধান পাওয়া যায়নি।’

পাঠকের মতামত