প্রকাশিত: ০৪/০৭/২০১৮ ৯:১৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১২ এএম

অনলাইন ডেস্কঃ আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে নারী প্রার্থীদের উদ্দেশ্যে এক বিস্ফোরক মন্তব্য করলেন দেশটির পাঞ্জাব প্রদেশের সাবেক মন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রার্থী হারুন সুলতান।

তিনি বলেছেন, নারী প্রার্থীকে ভোট দেয়া হারাম। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

খবরে বলা হয়, সুলতান যে আসন থেকে নির্বাচন করছেন সেখানে তার প্রতিদ্বন্দ্বী তেহরিক-ই-ইনসাফের জেহরা বাসিত সুলতান বুখারি। তার বিরুদ্ধে প্রচারণা চালাতে গিয়েই এমন মন্তব্য করেছেন সুলতান।

মুজাফফরগরে নিজের নির্বাচনী এলাকায় ভাষণ দেওয়ার সময় সুলতান বলেন, তিনি ধর্মীয় নিয়ম মেনে চলবেন এবং কোনও নারী প্রার্থীকে ভোট দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ এটিকে ইসলামে হারাম হিসেবে গণ্য করা হয়।

সুলতান বলেন, আমি আল্লাহ ও তার রাসুলের হুকুম মেনে চলবো এবং যাতে এর ব্যতিক্রম না ঘটে সেটি থেকে নিজেকে বিরত রাখবো।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer