প্রকাশিত: ২২/১১/২০২০ ৭:৩৩ এএম

কক্সবাজারে এক নারী এনজিওকর্মীর বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছে পুলিশ। মামলাটির শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে আজ। এদিন আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

বিজিবি সূত্র জানায়, গত ৮ অক্টোবর টেকনাফে বিজিবি-২ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে ব্লাস্ট নামে একটি এনজিও’র এক কর্মীকে তল্লাশি করা হয়। অটোরিকশার যাত্রী ওই নারী পরে বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই নারীর বিরুদ্ধে মানহানির মামলা করে বিজিবি।

বিজিবির দমদমিয়া তল্লাশি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত জেসিও নায়েব সুবেদার মোহাম্মদ আলী মোল্লা বাদী হয়ে মামলাটি করেন। এরপর আদালত সাত কার্যদিবসের মধ্যে মামলার উল্লিখিত সাক্ষীদের জবানবন্দি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

তবে এ বিষয়ে নারী এনজিও কর্মীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি। এনজিও সংস্থা ব্লাস্টের কোনো কর্মকর্তাও কথা বলতে রাজি হননি

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer