প্রকাশিত: ০৮/০৪/২০১৮ ৭:৪৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৮ এএম

বড় মেয়ে তো ভালোই রোজগার করছে। তাই বড় মেয়ের দেখানো পথেই ছোট মেয়েকে ‘কাজে’ নামাতে চেয়েছিলেন মা। আর এতেই পুলিশের হাতে ধরা পড়ে আপাতত কারাগারে দিন কাটাতে হচ্ছে ওই মাকে। জানা যায়, ভারতের মুম্বাইতে নাবালিকা মেয়েকে জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ ওই মাকে গ্রেফতার করেছে পুলিশ।

এবেলা’র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলার দুই মেয়ে। তার স্বামী ঠিকা শ্রমিকের কাজ করেন। কয়েক দিন আগেই গরিব এই পরিবারটি রাজস্থান থেকে মুম্বাইতে আসে। মুম্বাইতে আসার পরেই ওই মহিলার বড় মেয়ে একটি বারে কাজ করতে শুরু করে দেন। তারপরে সেখান থেকে দেহব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা রোজগার করতেন ওই মহিলার বড় মেয়ে। এই দেখে নিজের ছোট মেয়েকেও সেই কাজে নামাতে তার উপরে চাপ দিতে থাকেন ওই মহিলা। দালাল মারফত নিজের নাবালিকা মেয়েকে দেহব্যবসার নামার কথা জানান ওই মহিলা। কিন্তু সোর্স মারফত সেই খবর আগে ভাগেই পেয়ে যায় পুলিশ। ইতিমধ্যে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। কী করে টাকার জন্য নিজের মেয়েকে কোন মা এমন পথে নামাতে পারে তা ভেবেই অবাক আমজনতা।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer