প্রকাশিত: ০২/০৯/২০১৭ ৭:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১০ পিএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
“পুলিশ জনতা-জনতাই পুলিশ” কথাটির বাস্তব প্রতিফলন ঘটালেন টেকনাফের এক পুলিশ কর্মকর্তা। তিনি উপ পুলিশ পরিদর্শক মাহির উদ্দিন খাঁন উজ্জ্বল। বর্তমানে এই পুলিশ কর্তকর্তা টেকনাফ মডেল থানার আওতাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্বে আছেন। ১ সেপ্টেম্বর জুমাবার নাফ নদীর হ্নীলা এবং খারাংখালী সীমান্তে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ-বিজিবিকে খবর দেন। সকাল থেকে বিকাল পর্যন্ত বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির বাঁধার মুখে পড়ে অনেকে নাফ নদীর সীমান্ত পাড়ে যেতে পারেননি। গেলেও অনেকে বৃষ্টিতে ভিজে বা বিশেষ কারণে নদীতে নামেননি। কিন্তু পুলিশ কর্মকর্তা মাহির কেবল দুই জন জেলে নিয়ে একাই নদীতে নেমে পড়লেন। ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গা নারী-পুরুষ এবং শিশুর মৃতদেহ উদ্ধার করে একটি স্থানে নিয়ে আসেন। উপস্থিত লোকজন এবং স্থানীয়রা পুলিশ কর্মকর্তা কর্তৃক নদীতে নেমে লাশ উদ্ধারের চিত্র দেখে অনেকে হতবাক হয়ে পড়েন। উপস্থিত সকলে মানব দরদী এই পুলিশের ভূয়সী প্রশংসা করেন। পুলিশ কর্মকর্তা মাহিরও নাফ নদী থেকে অসহায় রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করার কাজে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, সব শ্রেনীর মানুষের প্রতি সর্বোচ্চ মানবিক আচরণের মাধ্যমে পেশাগত মান মর্যদা অক্ষুন্ন রাখতে আজীবন কাজ করবেন বলে জানান। স্যালুট………….স্যালুট…………..স্যালুট।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...