প্রকাশিত: ১৬/১০/২০১৭ ৯:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::

 টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীর মোহনা থেকে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় আট জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) ভোরে স্থানীয়দের সহায়তায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এছাড়া আরও ২১ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

ওসি বলেন, ‘সোমবার ভোররাতে নাফ নদী দিয়ে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় প্রায় ৩৫ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় কোস্টগার্ড এবং বিজিবির সহযোগিতায় উদ্ধার অভিযান অব্যাহত আছে।’ অতিরিক্ত যাত্রী বহনের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমাণ্ডার জাফর ইমাম সজিব বলেন, ‘ভোররাতে পাঁচ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধারের পর সকালে আরও তিন জনের লাশ পাওয়া গেছে। এদের মধ্যে চার জন নারী ও চার জন শিশু।’

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাখাইন রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর নাফ নদী পার হয়ে বাংলাদেশে পালিয়ে আসার সময় এখন পর্যন্ত দুই শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...