প্রকাশিত: ১৩/০৯/২০১৭ ১০:০৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::
কক্সবাজারের টেকনাফ থেকে চারটি শিশু ও দুই নারীসহ ৬ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাত ও সকালে টেকনাফের নাফ নদীর নাজির পাড়া ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানিয়েছেন,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করেছে। এরমধ্যে টেকনাফের নাজিরপাড়া থেকে দুই নারী ও শাহপরীর দ্বীপ থেকে চার শিশু রয়েছে। নৌকা ডুবি এসব রোহিঙ্গা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

২৪ আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ছড়িয়ে পরার পর থেকে দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। স্থল ও নদী পথে হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ এখনও অব্যাহত রয়েছে। পালিয়ে আসার সময় নাফ নদীতে একাধিক নৌকা ডুবির ঘটনাও ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশুই মৃতদেহই বেশি।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer