প্রকাশিত: ১৭/০১/২০২১ ২:৪৫ পিএম

হুমায়ূন রশিদ : :

টেকনাফে নাফনদীতে মাদক কারবারী-বিজিবির মধ্যে গোলাগুলির পর অভিযান চালিয়ে কাঠের নৌকাসহ ৫লাখ ২০হাজার ইয়াবা,১টি দেশীয় অস্ত্র,২ রাউন্ড কার্তুজ ও ১টি কিরিচ উদ্ধার করেছে। বিষয়টি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

১৭ জানুয়ারী (রবিবার) দুপুরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হলরোমে আয়োজিত সংবাদ সম্মেলনে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) উপস্থিত সাংবাদিকদের জানান,ভোররাত সোয়া ৩টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির জওয়ানেরা মিয়ানমার হতে বড় ধরনের মাদকের চালান আসার সংবাদ পেয়ে নাফনদী স্পীড বোটে ও কাঠের বোট এবং স্থলভাগে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাইট ডিভাইস দ্বারা পর্যবেক্ষণে দেখা যায় নাফনদীর মধ্যবর্তী লালদ্বীপ হতে একটি কাঠের নৌকা নিয়ে ৩-৪ জন দুষ্কৃতকারী জাদিমোরা উমরখাল পয়েন্ট দিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে চাইলে বিজিবি চারদিক থেকে ঘেরাও করে অভিযান চালায়। তখন দুষ্কৃতকারীরা নিরুপায় হয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বিজিবি কৌশলী অবস্থান নেয়। তখন বিজিবি সরকারী সম্পদ ও আতœরক্ষার্থে বিজিবি পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারীরা গুলিবিদ্ধ অবস্থায় নদীতে লাফ দেয়। তখন তাদের ব্যবহৃত কাঠের নৌকাটি নিয়ন্ত্রনে নিয়ে তল্লাশী চালিয়ে ৫টি বস্তায় ৫লাখ ২০ হাজার ইয়াবা, ১টি দেশীয় তৈরী লম্বা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ১টি কিরিচ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে সরকারী দায়িত্ব পালনে বাঁধা প্রদান ও মাদক বহনে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। এই সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত করতে বিজিবি জওয়ানেরা আরো কঠোর এবং সততার সাথে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকের মতামত

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer