প্রকাশিত: ১৮/১১/২০১৭ ৯:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫৬ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ফারিখালের রাজঘাট এলাকায় প্রস্তাবিত রাবার ড্যাম নির্মিত হলে ভাগ্য বদল হবে ওই এলাকার হাজারো কৃষক পরিবারের।

শনিবার (১৮ নভেম্বর) ফারিখালের রাজঘাট এলাকায় রাবার ড্যাম স্থাপনের জায়গা নির্ধারণ ও পরিদর্শনে এসেছেন বিএসডিসির কনসালটেন্ট রুদ্র বাবু, সহকারী প্রকৌশলী আব্দু সত্তার, উপ-সহকারী প্রকৌশলী শেখ আহমদ, ঠিকাদারী প্রতিষ্ঠান আর্সিনাল ট্রেডিং কর্পোরেশনের মালিক শাহাজাদা রাজিব। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষকগন উপস্থিত ছিলেন।

এসময় চাষি সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম বলেন, ‘আগে বর্ষায় পানি থাকলেও শুষ্ক মৌসুমে পানির অভাবে জমিগুলো পড়ে থাকতো। ফারিখালে রাবার ড্যামটি নির্মিত হলে একই জমিতে দু’বার চাষ করা যাবে এবং পানির সমস্যা থাকবে না।

জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের বিএডিসির রাবার ড্যাম সেচ প্রকল্পের আওতাধীন প্রায় সাড়ে ৬ কোটি ব্যায়ে নির্মিত হচ্ছে এই রাবার ড্যামটি। শীগ্রই শুরুর আশ্বাষ দিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান আর্সিনাল ট্রেডিং কর্পোরেশনের মালিক শাহাজাদা রাজিব।

বিএডিসির কনসালটেন্ট রুদ্র বাবু উপস্থিত কৃষকদের বলেন, ড্যামের নির্মান কাজ ঠিকাদারী প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ড্যামটি নির্মাণের পর একটি সমিতি গঠন করার পর ড্যামটির পরিচালনা সমিতির কাছে হস্তান্তর করা হবে এবং সমিতির মাধ্যমে এটি পরিচালিত হবে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...