প্রকাশিত: ০৫/০২/২০১৭ ৯:৩৪ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের ১নং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের উপর দেওয়া ৬মাসের স্থগিতাদেশ বাতিল করে দিয়েছে উচ্চ আদালত। রবিবার ৫জানুয়ারী আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বেঞ্চ স্থগিতাদেশ বাতিল করে ৩সপ্তাহের মধ্যে উপ-নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন। এখন থেকে ওই নির্বাচন হতে আর কোন বাধা নেই। বাদী পক্ষের আইনজীবি মোতাহার হোসেন সাজু স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার বিছামারা এলাকার বাসিন্দা আলী হোসেনের পক্ষে গত ২০১৬ সালের ২৭ অক্টোবর সুপ্রিমকোর্টের আইনজীবি মোহাম্মদ আবু সায়েম হাইকোর্টের ৬নং বেঞ্চে পিটিশন (নং-১৩০১০) একটি মামলার পর মাত্র ১২ ঘন্টা পূর্বে

ইউপি উপ-নির্বাচন স্থগিত করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী জানান- নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিতাদেশ বাতিল চেয়ে ২ ফেব্রুয়ারী চেম্বার জজ আদালতে একটি রিট আবেদন করেন তিনি। নির্বাচনে এখন আর কোন বাধা নেই জানিয়ে তিনি সকলের দোয়া কামনা করেন।

এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার অরুণ উদয় ত্রিপুরা জানান, এ ব্যাপারে তিনি কিছু শুনেনি। নির্বাচন কমিশনের কাছ থেকে কোন নির্দেশনা আসেনি। তবে এটি স্থানীয় সরকার মন্ত্রণালয় ও আদালতের বিবেচনাধীন বিষয়। এ সংক্রান্ত অফিস আদেশ পেলে ভোট গ্রহণের প্রস্তুতি গ্রহণ করা হবে। এদিকে রবিবার স্থগিত আদেশ মামলা খারিজের বিষয়টি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে পৌঁছালে সাধারণ মানুষ ও আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা আনন্দ উল্লাসে মধ্যে দিয়ে মিষ্টি বিতরণ করেন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer