প্রকাশিত: ২২/১২/২০২০ ১০:১৩ এএম

নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বেইলি ব্রীজ ভেঙে খালে পড়ে গেছে পণ্যবাহী ট্রাক। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টায় ১১বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া সীমান্ত বেইলী ব্রীজটি ভেঙ্গে এ দূর্ঘটনা ঘটে। মুদি দোকানের বিভিন্ন মালামাল বুঝাই ট্রাকটি খালে পড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে পরিচয় মিলেনি ট্রাক চালকের। বর্তমানে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানায়, দূর্ঘটনা কবলিত বেইলী ব্রীজ দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। চট্টগ্রাম থেকে আসা পন্যবাহী ট্রাকটি দিনের বেলায় ঢুকতে দিবেনা জেনেই ভোরেই ব্রীজটি পার হওয়ার চেষ্টা করে ট্রাক চালক। নড়বড়ে ব্রীজটি পার হতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জোড়াতালীর বেইলী ব্রীজটি ৩য় বারের মত দূর্ঘটনায় পড়ল।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer