প্রকাশিত: ১৬/০৩/২০১৭ ১১:০০ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
আনন্দ উৎসবের মধ্য দিয়ে নাইক্ষ্যংছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে শেষ হয়েছে শিক্ষার্থী ও শিক্ষকদের বনভোজন ও আনন্দ উৎসব। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে নানান রঙের পোষাক পরে গান বাজনায় আনন্দে মাতোয়ারা হয়ে দিনব্যাপী এ বনভোজনে অংশ নেন শিশু থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। জীবনে প্রথম বারের মত বনভোজনের স্বাদ পেয়ে উচ্ছাস আনন্দে মাতোয়ারা হয়ে উঠে চার শতাধিকের উর্ধে শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বনভোজনের উৎসবমুখর আনন্দে শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করেছেন শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে মধ্যহ্নভোজে অংশ নেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ভার প্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা অধ্যাপক এম, শফি উল্লাহ, আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক তছলিম ইকবাল চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশৈ অং মার্মা, অভিভাবক সদস্য মোস্তাফা কামাল লালু, আবাদুল গাফ্ফার, সদর ইউপি সদস্য আরেফ উল্লাহ ছুট্ট, জোবাইদা আক্তার বাশী, সহকারী শিক্ষক কহিনুর আক্তার,ছৈয়দ সরওয়ার আলম,ফাতেমা বেগম, বুলবুল আক্তার বুলু, তছলিমা সিদ্দীকা বুলি, মাইচিং চাক্ , মাংপ্রু চাক্ ,এন এম শফিকুর রহমান, আয়েশা ছিদ্দীকা, উম্মে আইমান তান্নি, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী,সম্পাদক আবুল বাশার নয়ন, সাংবাদিক মোঃ তৈয়ব উল্লাহ প্রমুখ।

অত্র বিদ্যালয়ের বনভোজন ও উচ্ছাস আনন্দের সার্বিক সফলতার জন্য আগত অতিথি বৃন্দরা ছাত্র-ছাত্রী, শিক্ষক, পরিচালনা পরিষদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সবশেষে সকল শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে পরিচালনা কমিটি এবং অতিথিরা বিভিন্ন আঙ্গীকে ফটো সেসন করে স্মৃতি ধারন করেন ।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...