প্রকাশিত: ১৪/০১/২০১৮ ৫:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০৬ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজলা সীমান্তের নোমেন্স ল্যান্ডের বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে দ্বিতীয় দাপে ৪৬ পরিবারকে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় উপজেলার আশারতলী এলাকার সাপমারাঝিরি অস্থায়ী ক্যাম্প থেকে দ্বিতীয় পর্যায়ে ৪৬ পরিবারের ১৯৯ জন রোহিঙ্গা শরণার্থীকে কোন রখম আনুষ্টানিক ছাড়া ও প্রশাসনের অজান্তে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়। এতে নেতৃত্ব দেন কক্সবাজার রোহিঙ্গা প্রত্যাবাসন যুগ্ন সচিব মোঃ শামশুজ্জুহা। এসময় তিনি বলেন, কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য তাঁবু পানিয় জলের ব্যবস্থা, ল্যাট্রিন নির্মাণ সহ সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোপূর্বে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জিরো পয়েন্ট থেকে ৩ হাজার রোহিঙ্গাকে উখিয়ায় সরিয়ে নেওয়া হয়। এসব কার্যক্রমে সার্বিক সাহযোগিতা করেছে রেড ক্রিসেন্ট ও রেড ক্রস।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পার্বত্য অঞ্চল থেকে আশ্রিত রোহিঙ্গাদের কুতুপালং ক্যাম্পে সরিয়ে নেওয়া হচ্ছে। আগামী ২০দিনের মধ্যে সাপমারাঝিরি, বড়ছনখোলা, বাহিরমাঠ ও কোনারপাড়া সীমান্তের নোমেন্স ল্যান্ড থেকে ১৬ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে। তবে এই বারে স্থানান্তর প্রক্রিয়াটা ছিল প্রশাসনের একেবারে অজান্তে।এর পরও এ ব্যাপারে সকলের সহযোগিতা দরকার।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer