প্রকাশিত: ০৮/১১/২০২০ ৪:৫২ পিএম

জাহেদ হাসান :
চট্টগ্রাম লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৮ শত পিস ইয়াবাসহ বান্দরবান ও কক্সবাজারের দুই ইয়াবা কারবারিকে আটক করেছে।

শনিবার (৭ অক্টোবর)বিকাল ৩ টার দিকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় লোহাগাড়া থানার এসআই (নি:) যুযুৎযশ চাকমা সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ১৮ শত পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আসামী ১। মোঃ মিজানুর রহমান (২০), পিতা-মৃত আহম্মদ হোসেন, মাতা-লায়লা বেগম, সাং-বাইশারী, ৭নং ওয়ার্ড,নাইক্ষ্যংছড়ি-বান্দরবান ২। মোঃ শামছুল আলম(৫২), পিতা-মৃত বদরুজ্জামান, মাতা-মৃত লায়লা বেগম, সাং-নুনিয়াছড়া, ২ নং ওয়ার্ড,সদর, -কক্সবাজার।

আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...