প্রকাশিত: ২৩/১১/২০১৭ ৮:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪০ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের বামহাতিরছড়া জঙ্গল থেকে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়। নিহত বৃদ্ধের নাম মোহাম্মদ মিয়া (৫৫)। আর তাঁর বাবা হলেন দোছড়ির বামহাতিরছড়া গ্রামের মৃৃত বদিউজ্জামান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক (ওসি, তদন্ত) জাহিদ নূর বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে মোহাম্মদ মিয়া পারিবারিক বা অন্য কোন কারণে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...