প্রকাশিত: ১৪/১২/২০১৭ ৮:০০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪২ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালার বাসিন্দা মালেকা বেগম (২৫) নামের এক গৃহবধু কে চট্টগ্রামের আমানত শাহ কলৌনির একটি রুমে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। ১২ ডিসেম্বর ২টার দিকে চট্টগামের বরিশাল বাজার এলাকার আমানত শাহ কলৌনির ১২নং রুমে এ ঘটা ঘটে। এদিকে স্ত্রীর লাশ নিয়ে নাইক্ষ্যংছড়ি পৌছলে খুনের দায়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আশরাফ মিয়া পাড়ার বাসিন্দা ঠান্ডা মিয়ার পুত্র মো: ছৈয়দ (৩০) ছোট বোন ছেনোয়ারা বেগম (২৭) কে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে বান্দরবান কোর্টে পাটিয়ে দেয়।

মালেকা বেগমের পিতা বশির আহমদ জানায়, ৫ বছর পূর্বে তাদের বিয়ে হয় এবং ৩ বছর পূর্বে চাকুরীর উদ্দেশ্যে চট্টগ্রাম যায়। সেখানে বাসা ভাড়া নিয়ে সুখের সংসার করছিল তারা স্বামী-স্ত্রী। মঙ্গলবার বেলা ২টার দিকে আমার মেয়ে জামাই মোঃ ছৈয়দ মোবাইল ফোনে জানায়, আমার মেয়ে ষ্ট্রোক করে মারা গেছে। পরে মালেকা বেগমের লাশ নিয়ে চলে আসে নাইক্ষ্যংছড়ির চাকঢালাস্থ শাশুড় বাড়ীতে। সন্দেহ হলে পলিথিন মোড়ানো লাশটি খুলেই দেখা যায়, গলায় ফাঁসের দাগ রয়েছে। বিষয়টি নিয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সদস্যরা স্বামী মোঃ ছৈয়দ সহ তার ছোট বোনকেও আটক করে।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ শেখ মো: আলমগীর জানান, জিজ্ঞাসাবাদ শেষে ঘাতক স্বামী মো: ছৈয়দ ও বোন ছেনোয়ারা বেগমকে বান্দরবান পাটিয়ে দেওয়া হয়েছে এবং সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে দাফনের জন্য হস্থান্তর হয়েছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...