প্রকাশিত: ২০/১২/২০১৭ ৮:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১৮ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::
বর্ডার গার্ড বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়নের উদ্যোগে বিজিবি দিবস/২০১৭ পালন করা হয়েছে।বুধবার (২০ ডিসেম্বার) দিনব্যাপী নানান আয়োজনে দিবসটি পালন করা হয়। দুপুরে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও প্রীতিভোজে বক্তব্য রাখেন ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের (ভারপ্রপ্ত) জোন কমান্ডার মেজর এম, আশরাফ আলী পি,জি,পি পি এম।

এ সময় আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন জুনাইদ হোসেন, এডি, মোসলেহ উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ, থানা তদন্ত ওসি মো: জায়েদ নূর, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, দৌছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুল্লাহ উল্লহ, সোনাই ছড়ির ইউপি চেয়ারম্যান বাহাইন মার্মা, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ নুরুল বাশার,সহকারি শিক্ষক মো: জয়নুল আবেদীন সহ বিভিন্ন সেক্টরের কর্মকর্তা, সুধীজন ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি পালনে ফজরের নামাজের পর বিওপি সদর ও সকল বিওপিতে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া মাহফিল, সকাল সাড়ে সাতটায় কার্যালয়ের সামনে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, সকাল নয়টায় বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা বেলায় বিজিবির সকল শ্রেণীর সদস্য ও পরিবারের সদস্যদের মধ্যে সাংস্কৃতিক গানের অনুষ্টান অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer