প্রকাশিত: ০৪/০৭/২০২২ ৯:৩১ এএম

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে আবারও ১৪ টি গরু জব্দ করেছে বিজিবি।

রবিবার (৩ জুলাই) ভোরে মিয়ানমার থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্তের লম্বা শিয়া হয়ে বাংলাদেশে আসা এসব চোরাই গরু বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জব্দ করে বিজিবির ব্যাটালিয়ন সদরে নিয়ে আসেন।

যা সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দ করতে প্রক্রিয়া শুরু করেছে বিজিবি কতৃপক্ষ।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে তাদের একটি বিশেষ টিম অভিযানে নামে শনিবার গভীর রাত ১১ টার দিকে। রাতভর অভিযান শেষ ভোর ৪ টার দিকে ১৪ টি গরু জব্দ করতে সক্ষম হন তারা।

স্থানীয়রা জানান, বিজিবি হচ্ছে চোরাবারবারীদের আতংক। তারা অভিযান টের পেয়ে পাহাড়ের গহীনে নিয়ে যাওয়ায় আরো ২৬ টি গরু তাই ওই সব গরু জব্দ করতে পারেনি। বিজিবি সূত্রে জানা গেছে জব্দকৃত ১৪ টি গরুর অনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা।

এ বিষয়ে ১১ বিজিবির নবাগত জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম সাংবাদিকদের জানান,তিনি সবে মাত্র যোগদান করেছেন, এরেই মাঝে ১৪ টি গরু জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র,ইয়াবা,সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও চোরাই পথে আনা গরু সহ সবধরনের পণ্য আটকে আগে চেয়ে সীমান্তে বিজিবি আরো বেশি তৎপর আছে,থাকবে

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer