প্রকাশিত: ১৩/০২/২০১৮ ৯:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪০ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিশষদে নারী উন্নয়ন ও স্কুল ফিডিং/ফুড ফর এডুকেশন কার্যক্রমের উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফেব্রয়ারী মঙ্গলবার সকাল দশটার সময় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা ম্যানেজার এ.কে.এম রেজাউল হক। স্কুল ফিডিং প্রোগ্রামের এফএম আব্দুর রশিদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিতিদের মাঝে বক্তব্য রাখতে গিয়ে পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ কর্ণদ্বার, তাই কোন শিশুদের অযতœ ও অবহেলা করা চলবে না। পাশাপাশি আজকের ফুড ফর এডুকেশন কার্যক্রমের বিষয়টিও তদরূপ। সরকারের পাশাপাশি এনজিও সংস্থা এন.জেড একতা মহিলা সমিতি দীর্ঘকাল যাবত প্রত্যন্ত অঞ্চলে শিশু ও নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া উক্ত মহিলা সমিতি বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্ত্বমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তাই উক্ত সমিতির পরিচালক আনোয়ারা বেগম সহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের ভালো কাজের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানান। আগামীতে যেন তারা সরকারের পাশাপাশি কাজ করে যেতে পারে তাই এলাকাবাসীদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।

দিনব্যাপী নারী উন্নয়ন কর্মশালায় প্রশিক্ষণার্থীদের মাঝে সাতটি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন এফএম আব্দুর রশিদ। তিনি বলেন, স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে এইচআইভি/এইচ সম্পর্কে ধারণা, দূর্যোগে ঝুঁকি কমাতে সচেতনতা, বিদ্যালয়/পাড়া কেন্দ্রে আঙ্গিনায় সবজি বাগান স্থাপন, স্বাস্থ্য, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং পয়ঃ নিস্কাশন বিষয়ক শিক্ষা, এসএমসি/পিসিএমসি তে নারীর ভূমিকা নিয়ে আরো উৎসাহিত করণ, কৃমি নিধন সহ নানা বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন। তিনি স্কুল ফিডিং নিয়ে বিশদ ব্যাখ্যা দিতে গিয়ে আরো বলেন, স্কুল ফিডিং/বিস্কুট প্রোগ্রামের মাধ্যমে স্কুল ও পাড়া কেন্দ্রের শিশুদের ভর্তি হার ও উপস্থিতি হার বাড়ায়, স্কুল থেকে ঝরে পরা কমায়, স্বল্প সময়ের জন্য ক্ষুধা নিবৃত করে লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও অপুষ্টি উপাদানের অভাব দূর করে শিক্ষা গ্রহণে ক্ষমতা বাড়ায়।

এছাড়া দিন্যব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ, ইউনিয়ন পরিষদ সচিব আবু হানিফ রাজু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা সহকারী ব্যবস্থাপক আব্দুর রহমান, ইউপি সদস্য আবু তাহের, নুরুল আজিম, মহিলা সদস্যা সেলিনা আক্তার বেবি, এফএম ওসমান সরোয়ার, সিনিয়র পাড়াকর্মী অংমাচিং চাক, নিগার সোলতানা, রোমানা আক্তার, মনোয়ারা বেগম, ধুংচাই মার্মা প্রমুখ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer