প্রকাশিত: ২২/১২/২০১৭ ৯:৪৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১২ এএম

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হিরু-মনি মার্কেটে অগ্নিকান্ডে সাতটি দোকান সহ বসত ঘর পুড়ে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছেন ব্যবসায়ীরা। শুক্রবার ভোর ৩ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন হিরু-মনি মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ, বিজিবি ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে শত চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে কক্সবাজার ও উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, ভোররাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটের দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে রুপন চন্দ্র নাথ ও শহিদুল্লাহর ইলেকট্রনিক্সের দোকান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সাধারন সম্পাদক আবুল বাশার নয়নের অফিস, মো: নুরুর মুদির দোকান, দুলাল কান্তি শর্মার সেলুনের দোকান, মোজাফ্ফর আহমদের লাইব্রেরী ও নুরুল ইসলামের ফার্মেসীর দোকান ও মার্কেট মালিকের বসত ঘর সহ সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা, মোটরসাইকেল ২টি ও বিভিন্ন মালামালসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী জানান, প্রেসক্লাবের নিজস্ব কোন ভবন না থাকায় প্রেসক্লাব সাধারন সম্পাদক আবুল বশর নয়নের অফিসে ল্যাপটপ, টিভি, আসবাব পত্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংরক্ষিত ছিল। বর্তমানে আগুনে পুড়ে সব কিছু ছাই হয়ে গেছে।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল ও থানা পরিদর্শক (ওসি) শেখ মো: আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer