প্রকাশিত: ২৩/১২/২০১৭ ৩:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০৮ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
রামু উপজেলার গর্জনিয়ায় বন্যহাতির আক্রমনে এক মহিলা নিহত হয়েছে। ২৩ ডিসেম্বার (শনিবার) দিবাগত রাত গভীরে ইউনিয়নের পূর্ব থিমছড়ি নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত মহিলা হলেন- মৃত মোঃ কালুর স্ত্রী গুল সোনা খাতুন (৭০)।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রামুর বাঁকখালী রেঞ্জ কর্মকতা তাওহিদ এলাহী জানান, লোকের মারফতে বিষয়টি শুনেছেন। তবে এই মূর্হুতে ঘটনা বিস্তারিত বলা যাচ্ছেনা।

স্থানীয় মেম্বার কবির আহম্মদ জানান, গভীর রাতে হাতির ডাক শুনে ঘুম ভেঙ্গে যায় বৃদ্ধা মহিলার। হঠাৎ ঘুমের ঘোরে ঘরের দরজা খুলে কিসের ডাক নিশ্চি করতে গিয়ে উঠোনে হাতিটি তড়িৎ গতিতে এগিয়ে এসে শুঁড়া আর পা দিয়ে আঘাত করলে ঘটনা স্থলে গুরুতর আহত হয়। মহিলার জ্বালা যন্ত্রণায় সুচিৎকারের খবর পেয়ে এলাকার লোকজন হাতিটিকে তাড়া করে । আহত মহিলাকে পার্শ¦বর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার উদ্যোশে নেওয়ার পথে মারা যান। পরে গ্রাম্য চিকিৎসককে দেখালে তিনি মৃত্যুর কথা নিশ্চিত করে পরিবারের সদস্যদের জানান।
আর এদিকে এলাকাবাসীরা জানান, বন্যাহাতির পাল বাকখাঁলী বন রেঞ্জ এর আওতাধী সংরক্ষিত বনাঞ্চলের পাশের গ্রামে চলে আসে। বন বিভাগের পক্ষ থেকে হাতি গুলো তাড়ানোর কোন ব্যবস্থা নেয়া হয়নি। এসব বন্য হাতির ভয়ে অনেকটা গ্রাম ছাড়া স্থানীয় বাসিন্দারা। গ্রামের বাড়িঘর ফসলাদি নষ্ট করছে হাতির পাল।
গ্রামবাসি জোট বেঁধে বন্যাহাতি গুলো তাড়াতে গেলে উল্টো হাতির দল গ্রামবাসীর উপর চড়াও হয়। এতে বর্তমান এলাকার মানুষ বন্যহাতির ভয়ে আতংকিত জীবন যাপন করছে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer