প্রকাশিত: ১৭/১২/২০১৭ ১০:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৯ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হলুদিয়া শিয়া গ্রামের আব্দু শুক্কুরের পুকুরে বিষ ঢেলে লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৬ ই ডিসেম্বর গভীর রাতে।

পুকুরের মালিক মাছ চাষী আব্দু শুক্কুর জানান, সকালে ঘুম থেকে উঠে পুকুরে গেলে দেখতে পায় অসংখ্য ছোট বড় মাছ পানির উপর মরা অবস্থায় ভেসে উঠেছে। এই দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে পড়েন। এই বিশাল পুকুরে বিভিন্ন প্রজাতির কয়েক লাখ টাকার মাছ রয়েছে। তিনি আরো জানান স্থানীয় কৃষি ব্যাংক,একটি বাড়ী একটি খামার প্রকল্প ও বিভিন্ন এনজিও সংস্থা থেকে লোন নিয়ে মাছ চাষ করেছেন। পুকুরে তিনি দুইটি বিষের খালী বোতলও দেখতে পান। হয়তো পুর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারনা করেছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করেছেন বলে জানান।

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনার সাথে সাথে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন,তবে বিষয়টি নিয়ে তার কাছে এ পর্যন্ত কোন ধরণের লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer